কী লিখি কেন লিখি বাপী ভট্টাচার্য

কী লিখি কেন লিখি 
বাপী ভট্টাচার্য



কী লিখি কেন লিখি 
বাপী ভট্টাচার্য

কেন লিখি 
কেন লিখি না মাঝে মাঝে,
কেন লিখি না। সময় কাটাতে পারি এই বাহাদুরির জন্য তাও না। অনেকের ভাল লাগে অনেকের ভাল লাগে না এই গ্রীষ্মের দুপুর।

মন ভালো না তাই।
এসব করে ফেলে মানুষ হয়তো।

সমস্ত কিছু জ্বলে জ্বলে চিরকাল। চিত্র স্থির থাকে জোনাক সন্ধ্যায়। 

এই ইজম মুক্তি চাই তাই লিখি সময়ের ধাপ্পাপাল্টাতে। অবশ্যই কারো ভাতে ছাইদি না।  

লেখা সব ভালো হয় না তা সত্য, সত্য এই যে আমি মাঝেমাঝে উল্টে দি। প্রমোদ বিহার। 

আবার তখন কি উষ্ণ ছিল মল্লিকার মন শান্ত করতে লিখি? যেখানে নিহত রঙের ছোঁয়া লাগে, তাই হঠাৎ ফিরিয়ে নিল মুখ তার চুলের বাহার দেখতে আসি রোজ। লিখি তাই এই দুঃসময়ে। 

কিছুতেই কিছু লেখা হয় না। তাই টেনে নাও তাকে। এই জন্য লিখতে হয়।

এজন্য উল্টেপাল্টে নিজেকে দেখা ।জলে ভেসে যায় কাগজের নৌকো তার কি কোন কাজ আছে জলে ভেসে যাওয়া ছাড়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ