প্রতিদিন বাংলাভাষা ডট স্রোত ১০০ কবির নির্বাচিত কবিতা২৪/১২/২০২০

প্রতিদিন বাংলাভাষা ডট স্রোত 
১০০ কবির নির্বাচিত কবিতা
২৪/১২/২০২০



বিদর্শন ভাবনা
মণিকা বড়ুয়া

হারিয়ে যাই দেহাতীত সুখে
হারিয়ে যাই বিদর্শনে
হারিয়ে যাই লোম অনুলোমে
হারিয়ে যাই অণু পরমাণুতে।

হারিয়ে যাই প্রতিক্ষণে
হারিয়ে যাই প্রতি প্রশ্বাসে
হারিয়ে যাই প্রতি নিঃশ্বাসে।

হারিয়ে যাই প্রতি বেদনায়
হারিয়ে যাই প্রতি সংঙ্ঘায়
হারিয়ে যাই প্রতি সংস্কারে।

হারিয়ে যাই প্রতি পলে অনুপলে
হারিয়ে যাই বিভঙ্গ ভাবে
হারিয়ে যাই প্রতি রোমকূপে।

হারিয়ে যাই অনুভবে 
হারিয়ে যাই ভঙ্গজ্ঞানে।

হারিয়ে যাই স্থিরতায়
হারিয়ে যাই ধীরতায়
হারিয়ে যাই নিবিড়তায়
হারিয়ে যাই নিঃস্বতায়।

হারিয়ে যাই প্রশান্তিতে
হারিয়ে যাই শান্তির চরমে।

হারিয়ে যাই প্রজ্ঞায়
হারিয়ে যাই প্রতি বিন্দুতে
                           বিন্দুতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ