মহুয়া ও রাগিন // সোমা লাহিড়ী মল্লিক


অণুগল্প

মহুয়া ও রাগিন // সোমা লাহিড়ী মল্লিক 
হ্যালো, বলছি শুনছেন? আচ্ছা কেমন মানুষ আপনি বলেন দেখি! কবে কে  আপনাকে শেখালে খাবার পরে তিন থেকে চার ঘন্টা বসে না থাকলে খাবার হজম হয় না,আর আপনি মশাই সেই শুনে সারাজীবনটা বসে বসেই কাটিয়ে দিলেন! বেশ ঘুমটা জমে উঠেছে নিরুপম সামন্তর এমন সময় মেয়েমানুষের ফোনের আওয়াজে ঘুমটা গেলো চটকে, তবু মিস রাগিনীর মিস্টি গলার আওয়াজে আর যাই হোক রাগ দেখানোটা ঠিক মনে হোলো না নিরুপমের ।

ওদিক থেকে মিস রাগিনী- কি ঘুমিয়ে পড়েছিলেন? নিরুপম একটু থতমত খেয়ে, আরে না না বলুন, ওই একটু ইয়ে মানে; দেখুন আপনার গলার স্বর শুনে তো বেশ পরিস্কার বোঝা যাচ্ছে আপনি ঘুমিয়ে পড়েছিলেন রাগিনীর গলার আওয়াজটা একটু গম্ভীর শোনালো  ।

নিরুপম এবার একটু অস্বস্তিতে পড়ে গেলো, আসলে সারাদিন অনেক পরিশ্রম হয় তো, অফিসের কাজ, বাড়ির কাজ, তারপর আবার অনেকগুলো বড়ো বড়ো গ্রুপে আছি তো, আরে কাকে বলছি! আপনি তো সবই জানেন, তবে খাবার পরে কিন্তু আপনার ফোনের অপেক্ষায় থাকি।

আমার জন্য না ছাই, আপনি ঘুমিয়েই অস্থির। আচ্ছা আপনি নেশা করেন? 
ভারী বিপদে পড়া গেলো তো! মনে মনে ভাবতে লাগলো নিরুপম, তবু কাজল নয়না হরিণীর কথায় যাদু আছে। 

দেখুন রাগিনী ম্যাডাম আমি নেশা করি না তবে মাঝেমধ্যে একটু মহুয়ার রস আর ওই অ্যালার্জির ওষুধ খাই। এটাকে কি আপনি নেশা বলবেন? রাগিনী মনে মনে বলল আপনি একটা বোকা মানুষ, আপনাকে কালকেই একটু বেশী প্রশংসা যেই করলাম আপনি গড়্গড় করে সবার কথা বলে দিলেন, মিস্টার নিরুপম আপনার থেকে ওই জীবন মিত্র অনেক বেশী স্মার্ট, ও চট করে কিছু বলে না কাউকে, আর তাই এতো উপঠৌকন পায় জানেন তো! আর আপনি বোকার মতো এদিক ওদিক, আর গ্রুপের স্টাফ রিপোর্টার হয়েই সন্তুষ্ট। 

হঠাৎ মাথাটা দেওয়ালের সাথে জোরে বাড়ি লাগতেই ঘুমের দফা-রফা হয়ে গেলো নিরুপমের। রাগিনী প্লিজ এরকম কোরো না, আমি ঘুমের ভিতর ও শুধু তোমার সাথেই কথা বলি। 

©সোমা লাহিড়ী মল্লিক
বিলাসপুর, ছত্তিসগড় 
তাং-৫/১১/২০২০
রাত -২ঃ২৩ মিনিট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ