ইচ্ছে // গোপাল বিশ্বাস



ইচ্ছে  // গোপাল বিশ্বাস 

ভাবতে ভাবতে ভাবুক হবো 
লিখতে লিখতে কবি 
রং তুলিতে আঁকবো কত 
মজার মজার ছবি  l

গাইতে গাইতে গায়ক হবো 
কন্ঠে সাম্যের সুর 
বাগানে বাগানে ডাকবে পাখি 
আঁধার কেটে ভোর  l

ফুলে ফুলে গাঁথবো মালা 
পুরবে মনের আশা 
একই সূত্রে বাঁধবো মোরা 
সংহতি ও ভালবাসা  l

পড়তে পড়তে জ্ঞানী হবো 
হবো সত্যের পূজারী 
সত্য ও ন্যায়ের প্রতিস্টা করে 
হবো দেশের কান্ডারী  l

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ