অণুগল্প // অন্যজীবন // সোমা লাহিড়ী মল্লিক

অণুগল্প
অন্যজীবন
সোমা লাহিড়ী মল্লিক

মল্লিকা সোশাল মিডিয়াতে এক্টিভ থাকে আর তাই নিয়ে খুব জ্বালা বিশালের, বিশালের সাথে তার কিছু বন্ধুও বেশ এই ব্যাপারে বিশালকে সহযোগীতা করে, বিশাল ভুলে গেছে মল্লিকাকে সে তেমনভাবে সঙ্গ দেয় না অথচ মল্লিকা বিশালের জন্য নিজের পুরো জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। মল্লিকা বেশ বুদ্ধিমতি, বেশ সহজেই অনেকের মন জয় করে নেয়। বিশাল আবার এটা ঠিক মেনে নিতে পারে না। বিশাল কম্পিটিশনে নামে কার ফ্যানের সংখ্যা কতো বেশী, কার দলে ভোট বেশী, বেশ চতুরতার সাথে ঐদিকে মন দিতে দিতে এক কম্পলিকেটেড পার্সোনালিটির পেসন্ট হয়ে উঠতে থাকে। বিশালের দলের অনেকেই ব্যাপারটা ঠিক বুঝতে পারে না। ওরা মল্লিকাকেই মনে মনে দোষ দেয়। এদিকে অসহায় মল্লিকার জীবন তাকে ক্রমাগত গ্রাস করতে আসে, একটু নিশ্বাস নিতে চায় অনেকের ভিড়ে। আরও এমন কিছু মৌমাছি আবার মল্লিকার পাশে ভীড় জমাতে থাকে। বিষাক্ত কার্বন ডাইওক্সাইডের তীব্র জ্বালায় অক্সিজেনের লেভেল ক্রমাগত নামতে থাকে। 
বিশাল আস্তে আস্তে কেমন যেনো পারসোনালিটি ডিসঅর্ডারের পেসেন্ট হয়ে যাচ্ছে। মল্লিকা সব বুঝেও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির কাছে প্রায়শই হেরে যাচ্ছে, তবু দমে যাবার মেয়ে সে নয়। জিতে সে যাবেই এক সময় এই দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছে। 
এসব ভাবতে ভাবতে মল্লিকার ফ্লাইট কখন যে দিল্লিতে ল্যান্ড করেছে একদম খেয়াল করেনি। সোনালী রোদ জানান দিচ্ছে আজ মহাঅষ্টমী। চিত্তরঞ্জন পার্কের দূর্গা প্রতিমা হাতছানি দিচ্ছে। এবছর অঞ্জলি দেওয়া হবে না। তাই মাকে দূর থেকে প্রণাম জানিয়ে মল্লিকা আস্তে আস্তে গেস্ট-হাউসের দিকে রওনা হোলো। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ