সময়
লিসা বিশ্বাস
হাসতে হবে আমায় আবার,
ঝাড়তে হবে দুখ্;
স্মৃতি গুলো মাথায় রেখেই,
আনতে হবে সুখ,
ভুলে যাওয়ার;বৃথা চেষ্টা,
করব নাকো আমি,
মনে চেপে ভীষণ ব্যথা;
থামাবো পাগলামি,
জ্বলে পুড়ে অঙ্গার হব,
ব্যথা দেবে না দুখ্,
যন্ত্রণাকে জয় করে নিয়ে,
জীবনে আনব সুখ,
যে স্মৃতি দুখের;
তা হতে আমি,
নিংড়ে আনব মুক্তি ,
জীবন যুদ্ধে আবার জিতব,
হতাশাকে করে শক্তি ।।
0 মন্তব্যসমূহ