শিউলি তোকে // সোমা লাহিড়ী মল্লিক

শিউলি তোকে // সোমা লাহিড়ী মল্লিক 

শিউলি তোকে শিউলি দিলাম কাশফুলের সাথে
শিউলি তোকে পদ্ম দিলাম মনখারাপের রাতে
শিউলি তোর স্নিগ্ধ ফোটা সফেদ হলুদ রং
শিউলি তোর মিস্টি হাসি ঢ্যাং-কুরা-কুর বং,
শিউলি তোর আস্কারাতে ঝিলিক ঝিলিক সাজ
শিউলি তোর এলোকেশে আমার পুজো আজ
শিউলি তুই ব্যস্ত বড়ো, আমার আপনজন
শিউলি তোর আলোয় ভরা বাড়ির প্রাঙ্গন।
শিউলি আজ ভোরবেলাতে ফুটতে গিয়ে কেনো
শিউলি তুই পাগলী মেয়ে কাঁদিস কার জন্য! 
শিউলি আমি তোর কথাতে গান গাইব জানিস
শিউলি তুই আমার পাশে ছাতিম হয়ে থাকিস,
শিউলি আমি ক্যাকটাস চাই, চন্দ্রবিন্দু, দোহার
শিউলি তোর সাথে যাবো হিজল বনে আবার
শিউলি তুই ছড়িয়ে আছিস শরত ঋতু জুড়ে
শিউলি তোকে বাসছি ভালো আবার নতুন করে।
শিউলি তোর পুজোর শাড়ি আমার দুখী মন
শিউলি তোর পুজোর বই আমার কথা গোপন, 
শিউলি তোকে সাজলে আমার দেখতে লাগে বেশ
শিউলি তুই মা দুগগার আঁচল ছোয়া অশেষ 
শিউলি তুই বেড়াতে যাস অনেক দিনের পরে
শিউলি তোকে ছাড়া আমার মন কেমন করে,
শিউলি তোর এক চিলতে সুবাস আমি চাই
শিউলি তোকে নিবিড় ভাবে কোথায় কাছে পাই!! 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ