দেখি ঘরে বসে আছে ও তোমার বুকে ফসল ফলুক/অমল চক্রবর্তী



   দেখি ঘরে বসে আছে

   পুজোয় মেতেছে সব ঢাক ঢোল কাঁসি
   শিশু বুড়ো দিদি মাসীর সাতরঙা হাসি।
   খাওয়া দাওয়া ভালো বেশ সারাদিন রাত
   পড়ুক না দু' চার আরো কিছু দাঁত !
   এ ডাকে, সে ডাকে জীবন চলার ফাঁকে
   কতো কি যে আনন্দ চারদিকে আজ,
   মায়ের মুখখানি কতোই যে সুন্দর
   দেখবো ভালো করে ফেলে সব কাজ।
   চারদিকে আলো ভরা বন্ধ যে লেখা পড়া
   আদর আর স্নেহ ভরে ডাকে কাছে আয়,
   এদিক সেদিকে চাই ধীরে ধীরে কাছে যাই
   দেখি ঘরে বসে আছে প্রিয় মোর মা'য়।


- তোমার বুকে ফসল ফলুক
                          
   পাথর হয়ে আর থেকো না
   আমি তোমায় প্রাণ দান করবো।
   তুমি আকাশের দিকে একবার তাকিও
   তোমার বন্ধ দ্বার গুলো খুলে যাবে,
   তুমি মাটি হও,তোমার বুকে ফসল ফলুক।
   তোমার থেকেই আমার সৃস্টি
   তুমি সে কথা ভুলে যেও না,
   তুমিই প্রাণ দান করা শিখিয়েছিলে
   তুমি যে আমার গুরু ব্রহ্মা !
   

    

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ