বিষয়: মনোচিকিৎসা // সোমা লাহিড়ী মল্লিক

মনোবিদ_কি_করেন_কাউন্সেলরের_ভুমিকা_কি_ও_মানসিক_চিকিৎসক_কি_করেন_তার_প্রাথমিক_ধারণা। 

এখনকার দিনে অনেককেই বলতে শুনি যে তারা সবাই মানুষের মন বোঝেন, আবার এমন প্রশ্নেরও মুখোমুখি হতে হয় যে মনোবিদ মানুষকে একঝলক দেখেই বা তার কথা শুনেই বুঝে যান কিনা তার কি সমস্যা বা সে কি ধরনের মানুষ। 
আবার যারা মানসিক সমস্যায় ভোগেন তারাও ঠিক বুঝতে পারেন না কি করবেন! তারা মনোবিদ ও মনোরোগ চিকিৎসকের ব্যাপারেও ঠিক বোঝেন না। এমন মানুষের সংখ্যা অনেক। তাদের অনেকে কাউন্সেলিং এর মানেও ঠিক মতো বোঝেন না।
কাউন্সেলিং বিভিন্ন ধরনের হয় আর মনোস্তত্বের কাউন্সেলিং নিয়ে যার স্পেশালাইজেশন সে যে কোনো ধরনের কাউন্সেলিং এর পেশায় যেতে পারে, তা সে মানসিক স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক, এডুকেশন হোক, রিহ্যাবিলিটেশন হোক, ক্রিমিনাল হোক, স্পেশাল চাইল্ড হোক বা যাই হোক। এটা যে কাউন্সেলিং করবেন সে ঠিক করবেন যে কোন বিষয়ে করবেন, তিনি একাধিক বিষয়েও করতে পারেন আর যিনি কিনিকাল তিনি শুধুমাত্র হসপিটাল ও ডাক্তারদের সাথেই যুক্ত হতে পারেন, অর্গানাইজেশন নিয়ে স্পেশালাইজেশন হলে তিনি শুধুমাত্র বিভিন্ন কোম্পানির সাথেই যুক্ত হতে পারেন। 
এবার আসি মানসিক চিকিৎসক ও মনোবিদের কি পার্থক্য তাই নিয়ে, মনোবিদের কাছে আপনি যে কোনো সমস্যা নিয়ে যেতে পারেন, যা আপনি নিজে সমাধান করতে পারছেন না, মনোবিদ আপনাকে সময় দেবে আপনার সমস্যা জানার জন্য, সেই সমস্যা জানতে গেলে তার দুই/তিন/চার বা তার থেকে বেশি সিটিং এর জন্য সময় লাগতে পারে। এখন এই সমস্যা জানার পর তিনি আপনাকে সমাধানের বিভিন্ন পরামর্শ দেবেন, যাকে বলা হয় ডায়গোনসিস করে গাইডেন্স দেওয়া, যদি ডায়গোনসিসে ধরা পড়ে যে আপনার ওষুধের দরকার তখন তিনি ডাক্তার, রিহ্যাব বা অন্য জায়গাতে আপনাকে রেফার করবেন যার ব্যাবস্থা মনোবিদের কাছে নেই। আবার মানসিক চিকিৎসক ডাক্তার অর্থাৎ সাইক্রিয়াটিস্টের কাছে যদি আপনি প্রথমে যান, উনিও হয় প্রথমে মনোবিদ অর্থাৎ কাউন্সেলর এর কাছে পাঠাবেন আপনার কেস-হিস্ট্রি নেবার জন্য এবং তারপর দরকার হলে ওষুধ দেবেন, অথবা প্রথমেই অসুধ দিয়ে দেবেন। কোনো ডাক্তার প্রথমেই যদি ওষুধ দেন কোনো সাধারণ সমস্যার ক্ষেত্রে তখন রোগ ওষুধের সাইড এফেক্টে বেড়ে যেতেও পারে বা অন্যান্য আরও কিছু রোগের আবির্ভাব হতে পারে। তাই প্রথমেই দরকার কেস-হিস্ট্রি নেবার ও কাউন্সেলিং এর।

যারা এই ব্যাপারে জানেন না কিছুই অথচ ভাবেন জানি এবং কিছু মানুষ যারা এই ব্যাপারে কিছুই সঠিক জানেন না তাদের পরামর্শ নিয়ে থাকেন তাদের জ্ঞাতার্থে আজ এই লেখা। 

মনোযোগ দিয়ে পড়ুন, নিজে জানুন ও অন্যকে জানার সুযোগ করে দিন। 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ