এসেছি যখন একলা তখন..
মাঝে দুচারজন সঙ্গী
কেন মিছে ভাগ করা আর
ভাবনা, দুঃখ, দৃষ্টিভংগী?
আগেও ফাঁকা, পরেও একা
এটাই যদি সত্যি!
মাঝখানেতে আঁচল পেতে
বসা কেন? সুখ যদি একরত্তি?
যাওয়ার আগে তৈরি হতে
নিজের মধ্যে নিজে..
ভেতরটা কে লুকিয়ে রেখে
আনন্দ তাতে কিযে!!
নাই দুঃখ, নাই সুখ
মধ্যিখানে বাঁচা...
রংগ মঞ্চ এমনি থাকে
শুধু প্রাণ ছেড়ে যায় খাঁচা।
0 মন্তব্যসমূহ