চোখ দুটো বুজে আসছে // সংগীতা গুপ্ত


চোখ দুটো বুজে আসছে // সংগীতা গুপ্ত 

চোখ দুটো বুজে আসছে, 
গভীর রাত, কোথাও দরজা খোলা নেই ।
রাতের নীরবতা কে অনুভব করতে,  জৌলুসহীন মনের দরজা খুলে দিলাম ।
এ যেন এক অদ্ভুত পরিতৃপ্তি !
অব্যক্ত বেদনার নীরব কথা হবে,
ভাষা নেই , শুধু কথা চলে মনে মনে ।
অপলক দৃষ্টিতে তোমায় দেখি,
বিপন্ন জীবনে কথা বিনিময় চলে, 
নিয়তির চরম আঘাতে  বিপর্যস্ত হৃদয়ে সহানুভূতির হাসি।
নিশীথ স্বপ্নের ছায়ায় বুনি কল্পনার জাল, 
চোখ দুটো বুজে আসছে ,
সাড়া দিলাম নিশ্চিন্ত নিদ্রার হাতছানিতে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ