মনে রাখার জন্য // শ্যামল রায়
আমার কথা কি কখনো মনে পড়ে?
যদি পড়ে থাকে, বলো?
আমি পাখি হয়ে উড়ে যাব
ডানা মেলে বসবো, গাছের ডালে
তুমি আমাকে সত্যি করে বলো
আমাকে কতটা
হৃদ মাঝারে রেখেছো ধরে?
আমি নীল আকাশে ভাসমান মেঘ
বৃষ্টি রেখেছি
তুমি নীল খাম পাঠিয়ো
তোমাকে দেব বৃষ্টিতে ভিজিয়ে
একটু উষ্ণতার জন্য সারাটা রাত।
তুমি সত্যি করে বলো
আমাকে কতটা ভালবেসেছো
সম্পর্কের কাছে মনে রাখার।।
0 মন্তব্যসমূহ