♥
একটি পুরনো কবিতা
♥
কৃষক চায় পর্যাপ্ত ফসল,
ফুল চায় মুগ্ধ প্রজাপতি, জ
মেঘ চায় তৃষিত চাতক।
শিশু চায় মাতৃস্তন্য।
কবি চায় প্রিয় শব্দ,
অগণিত কাব্যের পাঠক।
বিপন্ন শাসক চায়
বিশ্বস্ত স্তাবক প্রজাদল।
বিগত যৌবনা নারী
ভালবাসে দুর্বল পুরুষ।
সমুদ্র উদ্ধত নদী।
অনন্ত বসন্ত চায়
বনের কোকিল।
ঘড়ি চায় অনন্ত সময়,
পথ চায় দূরের পথিক।
চোর চায় নিদ্রামগ্ন গৃহী,
লতা চায় ললিত আশ্রয়।
উট চায় বিস্তৃত মরুভূমি,
গরু চায় তাজা দুর্বা ঘাস।
বিড়াল মাছের ভাজা--
খুঁদ-কেঁচো ভালবাসে হাঁস।
ছাগল কাঁঠাল পাতা।
এবং সুন্দরী নারী,
শ্রেষ্ঠজ্ঞানে ভালবাসে
তাকে নিয়ে লেখা
সকল কবিতা।
♥
0 মন্তব্যসমূহ