অণুগল্প // কিছু মনে করবেন না পিলিজ©সোমা লাহিড়ী মল্লিক


রম্যরচনা-অণুগল্প

কিছু মনে করবেন না পিলিজ // সোমা লাহিড়ী মল্লিক

হ্যাঁ আপনাকে বলছি, ঠিকই বুঝেছেন আপনি, শুধু আপনাকে না, আপনাদের সবাইকে বলছি দয়া করে লেখাটাকে লেখা হিসেবে দেখুন। আপনি এতো বড়ো মনোবিদ হয়ে গেলেন যে আপনি আমার লেখার থেকে আমাকে স্টাডি করছেন! 
শুনুন মিস্টার এ্যান্ড মিসেস এ, বি, সি, ডি, আপনি তাহলে সাহিত্য জানেনই না। আপনি কবি, গল্প লেখক, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, গীতিকার কিচ্ছুটি না। আরে আমার লেখায় যদি মানুষ না থাকে মানুষের অনুভুতি না থাকে তাহলে কি থাকবে বলুন  তো!! রসবোধও সাহিত্যেরই বিষয়। আমার নাম না হলে আপনার সমস্যা, আমার নাম হলে আপনার সমস্যা, আমি চুপ থাকলে সমস্যা, কথা বললে সমস্যা, লিখলে সমস্যা, খেলে সমস্যা, না খেলে সমস্যা, আমি সাজলে সমস্যা, না সাজলে সমস্যা, ঘুমালে সমস্যা, না ঘুমালে সমস্যা, লেখাপড়া করলে সমস্যা, ডিগ্রী পেলে সমস্যা, না পেলে সমস্যা, আপনার অনুগ্রহ চাইলে সমস্যা, না চাইলে সমস্যা, বলি ভেবেছেনটা কি? আপনার ইচ্ছেতে আমি চলব?? আমার ভাগ্যবিধাতা আপনি হবেন!! আমার তো আপনাকে নিয়ে কোনো সমস্যা নেই, আমি আপনাকে বিরক্ত করি না, আপনি কি দেখলেন বলুন তো আমার মধ্যে! হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি, আপনার ইচ্ছেতে আমি চলব না, আমি চললে আপনিও চলবেন আমার ইচ্ছেতে। 
গল্পের চরিত্র খুঁজছেন আমার মধ্যে? আমিও কিন্তু খুঁজছি আপনার মধ্যে তাই আমার আমিটা শুধু আমি একা না আপনিও। 
এবার চলি অনেক কাজ আছে, কিছু মনে করবেন না পিলিজ এটা গল্প।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ