আবার সব ঠিক হবে // শিখা রায়
আবার সব ঠিক হবে।
মেঘলা আকাশে ফিরবে নীলাভ আভা
কালবৈশাখী ঝড় থেমে যাবে
আবার নির্জনতা কাটিয়ে রাজপথে ফিরবে জন জোয়ার
আবার সব ঠিক হবে
মন্দিরে মন্দিরে শত মঙ্গল দীপ জ্বলে উঠবে
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ে আছে একাকী
ভরে উঠবে শত শত ছাত্র ছাত্রীর কোলাহলে
টিচার্সকে ভালোবেসে অভিবাদন জানাতে
আবার সব ঠিক হবে
ভরে উঠবে খুকুশোনাদের হাসিখুসি তে
নীরবতা কাটিয়ে শিশু উদ্যান গুলিতে
আবার সব ঠিক হবে
মহামারী আতঙ্ক দূরে যাবে
বন্ধ হবে ঝরাপাতার মত ঝরে যাওয়া
এক একটি তরতাজা প্রাণ
মৃত্যু মিছিল থেমে যাবে চেনা অচেনা পথে
সব ঠিক হবে
এই দুর্যোগে যারা একনিষ্ঠ হয়ে সেবা করে যাচ্ছে
শত বাধা বিঘ্ন অতিক্রম করে
তাদের জীবনে ও দুর্যোগ থেমে যাবে
অনাহারী শিশুটির মুখে একমুঠো অন্ন জুটবে
সব ঠিক হবে যদি তুমি দাঁড়াও এসে জীবন
নদীর কূলে
0 মন্তব্যসমূহ