প্রার্থনা // লিসা বিশ্বাস

প্রার্থনা // লিসা বিশ্বাস        

তরণী খানি বহেই চলি,
পৌঁছায় না; ওই দুয়ারে,
ভীষণ রকম প্রতীক্ষায়,
বিফল যে হই বারে বারে ।
দুয়ার খানি একটু খোলো,
ভ্রমর খানির প্রহর গোনা 
হৌক না শেষ এ বারের তরে,
ভীষণ রকম ক্লান্তি যে তার,
স্থান করে দাও তোমার দারে ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ