কবি সম্পাদক লোক গবেষক ও প্রাবন্ধিক ড.তপনকুমার বাগচী// গোবিন্দ ধর


কবি সম্পাদক লোক গবেষক ও প্রাবন্ধিক ড.তপনকুমার বাগচী

গোবিন্দ ধর

তিনি কবি।তিনি লোকগবেষক।তিনি প্রাবন্ধিক।তিনি সম্পাদানাও করেন।বাংলা একাডেমীর উপপরিচালক গবেষণা বিভাগ।

তপন বাগচীর সাথে এই কদিন হলো আমার আলাপ।তাঁর বহু জ্যোতিক প্রতিভার উন্মোচন এই সেদিন।এতদিন আমি তাঁকে আবিষ্কার করতে না পারাটা আমারই অদক্ষতা। কবিতা গান গদ্য গবেষণায় তাঁর স্বাতন্ত্র্যবোধ অবস্থান চিহ্নিত করেছেন আপন সৃবর ও বাঁক।তাঁর নিজস্ব গদ্যভাষায় পাঠককে জাগরিত করে রাখার নিপুন দক্ষতা আমাকে আবিষ্ট করে দিলো।তপন কুমার বাগচীকে উন্মোচন আমার জীবনের এক আলোকিত পাঠ।
আমার না জানা সময়ে তিনি এক মহীরুহ সমান।
এই সময়েই তিনি বাংলাদেশের ভূগোল ভেদ করে উপমহাদেশের বইপোকাদের ঘর আলোকিত করে নিচ্ছে। এই কাঁটাতারও তাঁর প্রতিভাকে আবদ্ধ করে রাখতে পারেনি।
নিজেদের বইপত্র এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যেতে অনেক বাঁধা আছে।এই আইন কেন কার জন্য আমি জানি না।আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ।আমরা ত্রিপুরায় আছি।আমাদের মাতৃভাষা ও বাংলাদেশের মাতৃভাষা এক।অথচ দুদেশের ভাষা সংস্কৃতি এক হওয়া সত্বেও এক দেশের বই আরেক দেশে নিয়ে যেতে নানাহ গ্যাঁড়াকল। কার জন্য কেন আমি জানি।এতে আমাদের কী উপকার।কার উপকার তাও জানি না।
প্রতিবেশীকে না জেনে কোন জাতির আত্মদর্শন হয় কিনা আমার জানা নেই।
তেমনি ড.তপনকুমার বাগচীকেও জানতে অনেক দেরী হয়ে গেলো।কাঁটাতার,গ্যাঁড়াকল আমাদের প্রভিভাগুলোকে খু্জে বের করে আত্মস্থ করতে জীবনের অনেক সময় হারিয়ে যায়।
এতে একজন তপন বাগচী,পবিত্র সরকারের মতো লেখকের হয়তো কোন অসুবিধে নেই।কিন্তু যারা খুঁজতে ভালোবাসেন।আবিষ্কার করতে ভালোবাসেন তাদের কাছে অধরা থেকে যেতে পারেন তপনকুমার বাগচী।তেমনি আরে অজস্র লেখক কবি গবেষক প্রাবন্ধিককেও।
তপনকুমার বাগচী কবি।ছড়াকার।সম্পাদক।লোকগবেষক এবং প্রাবন্ধিকও।

তপন বাগচীর গ্রন্থতালিকা

প্রকাশিত গ্রন্থ: মোট ৬২ খানা

কবিতা
১. চিরবিরহের মোহ, কবিপ্রকাশনী, ঢাকা, কবিতা, ২০১৫
২. যাত্রাসংগীত, কবিতাপাক্ষিক, কলকাতা, ২০১২
৩. প্রেমের কবিতা, লেখাপ্রকাশ, ঢাকা, কবিতা, ২০১১
৪. নির্বাচিত ১০০ কবিতা, বিভাস প্রকাশনী, কবিতা, ২০১০ 
৫. সকল নদীর নাম গঙ্গা ছিল, গতিধারা, ঢাকা, কবিতা, ২০০৮
৬. অন্তহীন ক্ষতের গভীরে, বিশাকা প্রকাশনী, ঢাকা, কবিতা, ২০০৫
৭. কেতকীর প্রতি পক্ষপাত, বিশাকা প্রকাশনী, ঢাকা, কবিতা, ১৯৯৬
৮. শ্মশানেই শুনি শঙ্খধ্বনি, বাংলা একাডেমি, ঢাকা, কবিতা, ১৯৯৬

ছড়া
৯. পরিবেশ পড়ি বেশ, পরিবার পাবলিকেশন্স, ঢাকা, ছড়া, ২০১৮
১০. কবি ঠাকুর ছবি ঠাকুর, কথাকৃতি, নদীয়া, ছড়া, ২০১৭
১১. মেঘের ভেলা ছায়ার খেলা, সৃষ্টি প্রকাশনী, ঢাকা, ছড়া, ২০১৭
১২. ছন্দোবদ্ধ ভাবের পদ্য, সাকী পাবলিকেশন্স, ঢাকা, ছড়া, ২০১৩
১৩. চোখের পাতায় বুকের খাতায়, বৈশাখী প্রকাশনী, ঢাকা, ছড়া, ২০১২
১৪. সকালবেলা স্মৃতির ভেলা, বৈশাখী প্রকাশনী, ঢাকা, ছড়া, ২০১১
১৫. সমকালে তমকালে, সিদ্দিকীয়া পাবলিকেসন্স, ঢাকা, ছড়া, ২০১০
১৬. মঙ্গা আসে ঘরের পাশে, জ্যোতিপ্রকাশ, ঢাকা, ছড়া, ২০০৯
১৭. রাতের বেলা ভূতের খেলা, শোভাপ্রকাশ, ঢাকা, ছড়া, ২০০৯
১৮. ঢাকা-লন্ডন ইমেইল ছড়া (রব্বানী চৌধুরী সহযোগে), উৎস প্রকাশক, ঢাকা, ২০০৭
১৯. খাচ্ছে ছুটি লুটোপুটি (২য় সং, ২০১৬), জ্যোতিপ্রকাশ, ঢাকা, ছড়া, ২০০৭
২০. স্বপ্নেবোনা তূণীর সোনা (২য় সং, ২০১৬), জ্যোতিপ্রকাশ, ঢাকা, ছড়া, ২০০৬
২১. চরকাবুড়ি ওড়ায় ঘুড়ি, বিশাকা প্রকাশনী, ঢাকা, ছড়া, ১৯৯৫
২২. রুখে দাঁড়াই বর্গী তাড়াই (২য় সং, ২০১৬), কর্ণফুলীর দেশ প্রকাশন, চট্টগ্রাম, ছড়া, ১৯৯৪

গান
২৩. কূলের আশায় কুল হারাইছি, সব্যসাচী, ঢাকা, গীতিকবিতা, ২০১৮
২৪. তপন বাগচীর মরমি শতগান, আলোকায়ন, ঢাকা, ২০১৮
২৫. দিয়েছি এই বুকের আসন, দোয়েল প্রকাশনী, ঢাকা, গীতিকবিতা, ২০১৬
২৬. কলঙ্ক অলঙ্কার হইল, নন্দিত প্রকাশ, ঢাকা, গীতিকবিতা, ২০১৬
২৭. বুকের ভেতর বসত করে, ইলমা প্রকাশনী, ঢাকা, গীতিকবিতা, ২০১৪

কিশোরগল্প
২৮. মাটির নিচে নদীর ধারা, কলি প্রকাশনী, ঢাকা, গল্প, ২০১৭
২৯. পুরাণের তিন নদীর গল্প, ক্র্যাফট প্রকাশনী, ঢাকা, গল্প, ২০১৫
৩০. সাতদিনের সাতকাহন, বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা, লোকগল্প, ২০১১
৩১. শুভর শখের গোয়েন্দাগিরি (২য় সং ২০০১), জ্যোৎস্না পাবলিশার্স, ঢাকা, কিশোর-গল্প, ১৯৯২ 

ইতিহাস ও সমাজ
৩২. মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস : মাদারীপুর জেলা, তা¤্রলিপি, ঢাকা, গবেষণা, ২০১৭
৩৩. মুক্তিযুদ্ধে গোপালগঞ্জ (২য় সং, ২০১২), ঐতিহ্য প্রকাশনী, ঢাকা, ইতিহাস, ২০০৭
৩৪. ফুলবাড়ী কয়লাখনি: পরিবেশ ও প্রতিক্রিয়া, বারসিক, ঢাকা, গবেষণা, ২০০৮
৩৫. বাংলাদেশের যাত্রাশিল্পীদের জীবনযাত্রা, রিসার্চ ইনিশিয়েটিভ অব বাংলাদেশ (রিইব), গবেষণা, ২০০৬
৩৬. মহানগরীর বন্যার্ত আশ্রয়কেন্দ্র: একটি সমীক্ষা, ম্যাসলাইন মিডিয়া সেন্টার, ঢাকা, গবেষণা, ১৯৯৮

প্রবন্ধ
৩৭. লোকগানের খোঁজে, আলোকায়ন, ঢাকা, প্রবন্ধ, ২০১৬
৩৮. সাহিত্যের এদিক-সেদিক, জনতা প্রকাশ, ঢাকা, প্রবন্ধ, ২০১৩ 
৩৯. সাহিত্যের কাছে-দূরে, কথামেলা প্রকাশ, ঢাকা, প্রবন্ধ, ২০১৩ 
৪০. সাহিত্যের মধ্যমাঠ থেকে, গাজী প্রকাশনী, ঢাকা, ২০১৩
৪১. লালন মতুয়া ও লোকসংগীত সন্ধান, কথামেলা প্রকাশ, ঢাকা, প্রবন্ধ, ২০১২
৪২. রবীন্দ্রসাহিত্যে নতুন প্রেক্ষণ, সমাচার প্রকাশনী, ঢাকা, প্রবন্ধ, ২০১২
৪৩. রবীন্দ্রনাথ ও বৌদ্ধ আখ্যান (২য় সং), মূর্ধন্য প্রকাশন, ঢাকা, গবেষণা, ২০১২
৪৪. লোকসংস্কৃতির সাম্প্রতিক পাঠ, গতিধারা, ঢাকা, প্রবন্ধ, ২০০৮
৪৫. কিছু স্মৃতি কিছু ধৃতি, কলি প্রকাশনী, ঢাকা, প্রবন্ধ, ২০১১
৪৬. সাহিত্যের সঙ্গ ও অনুষঙ্গ, বৈশাখী প্রকাশনী, ঢাকা, প্রবন্ধ, ২০১১
৪৭. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ : চন্দ্রাহত অভিমান (২য় সং, ২০১৫), চিত্রা প্রকাশনী, ঢাকা, গবেষণা, ২০০২
৪৮. সাহিত্যের সাম্প্রতিক পাঠ (২য় সং), প্রতীতি প্রকাশন, ঢাকা, প্রবন্ধ, ২০০২
৪৯. নির্বাচন সাংবাদিকতা, বিসিডিজেসি, ঢাকা, সাংবাদিকতা, ২০০১
৫০. নজরুলের কবিতায় শব্দালঙ্কার, নজরুল ইন্সটিটিউট, ঢাকা, গবেষণা, ২০০০

গবেষণা
৫১. বাংলাদেশের চলচ্চিত্রে লোকজীবনের উপস্থাপনা, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, ঢাকা, প্রবন্ধ, ২০১১
৫২. চলচ্চিত্রের গানে ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, বাংলাদেশ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ