দুগ্গা মা বন্দী তুমি দুঃখ লাগে"
শ্যামল রায়
দুগ্গা মা বন্দি তুমি দুঃখ লাগে আমরা যারা দেখবো তোমায়
ফারাক রেখে দাঁড়াতে হবে ।করোনা ভারে আতঙ্ক চারপাশে
শাসক যারা বাঁধলো ফন্দি
হঠাৎ এমন প্যাচে পড়ে
দুগ্গা ঠাকুর হলো বন্দী।
আমার তোমার দুগ্গা দর্শন
দেখতে হবে ফারাক রেখে
ফতোয়া এমন জারি হলো
মানতে হবে জনগণকে।
মন বলছে বয়েই গেছে
শুনবো নাকো কোনো কথা
দুর্গা মা'কে দেখবোই আমরা
যেথায় যেমন ছিল যথা।
হোক না শুধুই বারোয়ারি
থাকবো নাকো আমরা বাড়ি
ঘুরে ঘুরে দেখবো মা'কে
প্রশাসনের সঙ্গে আড়ি।
প্রশাসন আর কোটের কিছু কথা
মেনে নেব নিজের জন্য
দুগ্গা দেখার নব্য আইন
শিথিল করলে ধন্য হবো।
দুগ্গা মাগো আমার তোমার
ভাবনা যদিও আছে
করোনা তুমি, দুঃখ দিয়ো না
দেখার সুযোগ করো
বিনাশ তোমায় করবো আমরা
একটু সবুর করো
করো না তুমি পালাও এখন
আমরা সজাগ হচ্ছি এখন।
0 মন্তব্যসমূহ