ব্যাঙের বাড়ি // গৈরিকা ধর।


ব্যাঙের বাড়ি //গৈরিকা ধর।

ব্যাঙবাবাজীর মাথায় ছাতা
পাশে আছে কচুর পাতা
পড়ছে বসে দুইটি ছানা
বাইরে যেতে তাদের মানা
ঘরের কাছে ঢোঁড়া সাপ
ব্যাঙ বলছে বাপরে বাপ
ব্যাঙের বৌ খ্যাংরাকাঠি
বলল এসে দিচ্ছি লাঠি।

গৈরিকা ধর।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ