গৌরবের প্রতীক // সঙ্গমিত্রা নিয়োগী

 

সঙ্গমিত্রা নিয়োগী 

গৌরবের প্রতীক 

স্বাধীনতা তোমায় স্বাগতম

তুমি আসবে বলে প্রতীক্ষায় আমার

 আকাশ - নদী - পাহাড় ছোট্ট পাখি হৃদয়;

 তুমি অভিষেক করবে বলে আমার 

সৈনিক ভাইদের জীবন অমানিশায় ।

তোমার আগমনে আমার কুমারী মা ভুলে যায় রক্তের ঋণ- এর পোড়া কথন,

 লাখো - লাখো মানুষের  রক্তে ভেজা মাটি 

আগস্ট তোমার কাছে এক জ্বলন্ত ইতিহাস। 

ইংরেজ শকুন খামচে ধরেছিল দেশের বুক 

ছিনিয়ে রক্তাক্ত বীরপত্নীর সিঁথির সিঁদুর। 

পনেরো উড়ছিল

কুচকাওয়াজের হাওয়ায়,

 উড়ছে আমার মনের ছাদে তেরঙ্গা আবির ,

সাতচল্লিশ তুমি রঙিন গৌরবের প্রতীক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ