ঘুনপোকা লেগে থাকে শরীরে,
কখনো ধূসর রাস্তায় চলতে চলতে
অনুভব করি ক্ষয়রোগ।
কখনো বা ঘৃন্য হতে চাই
ব্যর্থতা যে আজও তাড়া করে ফেরে।
কিছু সরীসৃপদের মতো
আত্মগোপন করতে পারি অনায়াসেই।
তবুও কিছু জীবন্ত জীবাশ্ম
স্বপ্নে খুঁজে বেড়াই সবসময়।
আহত জীবন উত্তর খুঁজতে থাকে..
আর পড়ে থাকে শুধু অতীতের পিছুটান।

0 মন্তব্যসমূহ