- সম্পাদক আমাকে বলেছিলো জঙ্গলে নিয়ে যাবে ।
সুন্দরবনের নদী ঘেরা অরণ্যে
জঙ্গলের গভীরে নিয়ে যাবে ।
সেখানে ম্যানগ্রোভ আর সুন্দরী গাছের
আলিঙ্গনে প্রকৃতি লাস্যময়ী !
সেখানে রাত্রি হয় , ক্ষয়হীন অন্ধকারে
সেখানে ভোর হয় , নিশি ডাকে
চরাভূমিতে জোনাকিরা জ্বলে ।।
0 মন্তব্যসমূহ