নীরবে চলে গেলে // ডাঃ সুভাষ চন্দ্র সরকার

তুমি  চলে গেলে নীরবে
কিছু বলে গেলে না,
জানি তোমার অভিমানের কথা।
(যাবার বেলায় কিছু...........)
এবার তুমি যখন এলে
তোমায় বরণ করতে পারি নি,
সাথে ছিলো কভিড করোনা।

তাই পলাশের সাথে আবির ছড়িয়ে
তোমাকে বরণ করতে  পারিনি
গাইতে পারিনি
বসন্ত এসেছে................
এখনো ও ঘিরে রয়েছে আমার
আমাদের সবার,
আতঙ্কে রয়েছি সবাই
সেই  কোভিড করোনা।।

চৈত্রের শেষ বেলায় তোমাকে
বিদায় দিতে পারিনি, বসন্ত
তুমি চলে গেলে নীরবে
সঙ্গে নিয়ে গেলে একরাশ উদ্বেগ
আমাদের আতঙ্ক ভরা মন,
তাই  মনটা গেয়ে উঠলো
আমার বলার কিছু..........
উদ্বেগ  শুধু কোভিড করোনা।।
তুমি  নীরবে চলে গেলে বসন্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ