একটি ভোরের সকাল // মাধুরী সরকার
সকালের মিঠে রোদ,
কত সুমধুর।
পাখির কাকলি কন্ঠে,
হলো আজ ভোর।
সবুজে শ্যামলে প্রকৃতি,
রং তুলিতে সাজে।
বৃন্ত ছেড়ে ফুটন্ত সকাল,
আসে আমাদের মাঝে।
শুভ্র মেঘের ভেলা,
বর্ষার আকাশে।
আলো আঁধারি খেলায়,
সূর্য উঠে হেসে।
কোকিলের মধুর ডাক,
শুনি ভোরবেলা।
সুখতারা গুলো নিভে,
চলে আলোর খেলা।।
0 মন্তব্যসমূহ