রোদে পোড়া কালছে পিঠে
গামছা বাঁধা তবু ঊর্ধ্বে শির
নোনতা ঘামের ঝর্ণা নিয়ে
গড়লাম কত অট্টালিকা।
শত শত ইটের ভিরে
বুনেছি ভালোবাসার মায়াজাল
পরিশ্রমের বালিকণায়
হৃদয়ের বন্ধন দিলাম গেঁথে।
আমাদের ফোষ্কা হাতে নির্মিত ঐ
কত সাহেব বাবুর সোনার কেল্লা।
জঙ্কার ধরা টিনের ছাউনির কিংবা
খরের ফাঁকে চাঁদটাও দেখি
কথা হয় প্রতিরাতে আমাবস্যায় আমার
ইদুরের বসত মাটির ঘর
আর জীবন্ত লাশ আমি।
গামছা বাঁধা তবু ঊর্ধ্বে শির
নোনতা ঘামের ঝর্ণা নিয়ে
গড়লাম কত অট্টালিকা।
শত শত ইটের ভিরে
বুনেছি ভালোবাসার মায়াজাল
পরিশ্রমের বালিকণায়
হৃদয়ের বন্ধন দিলাম গেঁথে।
আমাদের ফোষ্কা হাতে নির্মিত ঐ
কত সাহেব বাবুর সোনার কেল্লা।
জঙ্কার ধরা টিনের ছাউনির কিংবা
খরের ফাঁকে চাঁদটাও দেখি
কথা হয় প্রতিরাতে আমাবস্যায় আমার
ইদুরের বসত মাটির ঘর
আর জীবন্ত লাশ আমি।

0 মন্তব্যসমূহ