আজ উদাসী মন // রূপালী মান্না

বৃষ্টি ভেজা দিন আজ ,বৃষ্টি ভেজা ক্ষন
এলোমেলো হওয়ায় আজ উদাসী মন ।
ছন্দে ভরা প্রাণ আর সুরে ভরা গান
মন জুড়ে চাপা এক নীরব অভিমান ।

বৃষ্টি তুমি বাহক হয়ে ,যাওনা তার কাছে
বৃষ্টি তুমি দৃষ্টি হয়ে ,তাকে ভেজাও উষ্ণ আঁচে ।
লিখতে বসে ছন্দ হারায়
ভাবনা গুলো থমকে দাঁড়ায়
বৃষ্টি করে পাগলপারা ,কেন উদাসী মন
বৃষ্টি ভেজা দিন আজ ,বৃষ্টি ভেজা ক্ষন ।

বৃষ্টি ভেজা নরম দুপুর ,বৃষ্টি ভেজা শ্বাস
বৃষ্টি মনে জাগায় আজ ,কিসের অভিলাষ ?
বৃষ্টি তুমি হও প্রবাসী
আজ ,তাকেও করো এলোমেলো
বৃষ্টি তোমার প্রতিটা ফোঁটা
আজ তার হৃদয়ে ঢালো ।

বৃষ্টি ভেজা কোলবালিশেও
তাকে ছুঁতে চায় মন
বৃষ্টি ভেজা উষ্ণ প্রহর ,আজ বৃষ্টি সারাক্ষন ।
বৃষ্টি তুমি বন্যা হয়ে যাও না তার কাছে
ভাসিয়ে নিয়ে এসো তাকে
এই উদাসী মনের দেশে ।

বৃষ্টি ভেজা দিন আজ ,বৃষ্টি ভেজা ক্ষন
এলোমেলো হাওয়ায় আজ উদাসী মন । 
             

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ