শেষ মৃত্যুর আগে //  ঝর্ণা মনি

তালিতেও দুহাত লাগে, ভালোবাসতেও দুহাত।
শব্দদূষণ নয়, বাগান সুরভিত হবে গোলাপ, হাসনাহেনা, জুঁই, বকুলে। 

সপ্তরথীর চক্রব্যূহ ছিন্ন করা অভিমূন্যের তূনীর 
প্রস্তরখণ্ডে ফোটাবে পারিজাত। 

ঊষার আগমনে শীত নিদ্রায় শায়িত হবে তক্ষক। সুরের মূর্ছনায় মুখরিত ইন্দ্রপ্রস্ত, মুখোমুখি দ্রৌপদী-অর্জুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ