বোষ্টুমী ও প্রেমের কবিতা // পলাশ পোড়েল

ছুঁয়ে ছুঁয়ে ভালোবাসা।কালা জানে। কদমতলীতে।সে কোন বাঁশিতে কাত।
ভিজে আছি। আপাতত। তোর পদাবলীমুখে স্নিগ্ধ রসকলি। ভেসে যায় এ ঘরবসত।
নদীটি বেহাগে বেজেছিলো। স্রোতগান। 
স্রোতকথা বলেছিলো সেও।বুকের গভীরে ছিলো বন্যা। বন্যাগান। বৈষ্ণবী নদীটির একতারা ছুঁয়েছিলো বন্যা। মনের জানালা খুলে। গুনলাম ভাসানের দান!
মেঘে মেঘ! বিভোর হয়ে দেখি।সাঁই গো। কেন থাকি বসি ?
ঢেউ সঙ্গীত।মাঝি একা।
বলেছিলো চলো ভাসি । গোঁসাই বহুদূর..! পাশাপাশি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ