গোরু // জ্যোতির্ময় বিশ্বাস

বাড়ির পিছন বনে একটা অদ্ভুত বয়সের মানুষ
বসে আছে। তার বয়সের তাপে, সেগুন গাছের
মেঘ গলে যায়। বেলা পড়ে যায়, বেলার ওপর
পড়ে বৃষ্টি। মানুষটি ডাকে। আমিও ডাকি।
আমাদের দু'জনেরই ডাক একটা প্রাচীন ঝমঝমের
ভিতর ঢুকে পড়তে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ