অচেনা মুখ // রঞ্জিত চক্রবর্তী

আমি মানুষ
সুখের সন্ধানে কঠোর হ‌ই
গিলে খাই মানবতা
হৃদয়পুর নাচে সৃষ্টির আনন্দে
ভুলে যাই নীতিকথা।
নিত্য প্রেম শরীরে আমার
তবু খুঁজি রক্তের স্বাদ
দেহকে মাংসপিণ্ড ভাবি
বিশ্বাসে মিশে খাদ।
কাজে কলুষিত জল বায়ু মাটি
পুড়ে আমাজন
পৃথিবীর বুকে দীর্ঘশ্বাস
এযেন বিলোপের আবাহন।
স্বভাবে সুন্দর হয়েও
নেই খোলা চোখ
নীরবের এই নিঃসঙ্গতা
আজ সবার অচেনা মুখ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ