স্রষ্টার দেওয়া বচন নিলো নিষ্কৃতি,
ভাষারাও আজ অবলুপ্ত।
শূন্যতা নিয়ে হৃদয়হারা বুকে,
দাঁড়িয়ে আমি একলা অচিনপুরে।
নামধেয় কল্পনারাও আজ অদৃশ্য,
তাই নিষ্পলক দৃষ্টে তাকিয়ে আকাশপানে।
দিকচক্রের বিষন্নরা করছে রাজত্ব,
আমাদের স্বপ্নের রাজমহলে।
প্রতিক্ষণে না পাওয়ার আকাঙ্ক্ষায়,
দীর্ঘ নিঃশ্বাসে শুধু তোমার উপস্থিতি।
নিঝুম দুপুরের হাহাকার বাতাসে,
শুধু আমার অসহ্য দহন জ্বালা।
বকুল তলায় একলা বসে গাঁথি,
তোমার নামের প্রেম মালা।
অনুগল্পের প্রতি লাইনে আজও খুঁজি,
তোমার নামের গল্প চরিত্র।
বাস্তবের রুঢ চক্ষুতে থামছে না অশ্রু বন্যা,
তেপান্তরের মাঠে শুধু স্পর্শহীন যন্ত্রণা।
নীলিমার গন্তব্যের আকাশে রোজ তারা উঠে,
নিয়মের বেড়াজালে তাই নক্ষত্র খসে।
জীবনের অবিচ্ছেদ্য রঙিন অংশে,
তাই স্মৃতির অ্যালবামে বিবর্ণ আমি।
তোমায় ছাড়া আমার জীবন বড্ড অগোছালো,
সফল জীবনের সব রং গেছে মুছে।

ভাষারাও আজ অবলুপ্ত।
শূন্যতা নিয়ে হৃদয়হারা বুকে,
দাঁড়িয়ে আমি একলা অচিনপুরে।
নামধেয় কল্পনারাও আজ অদৃশ্য,
তাই নিষ্পলক দৃষ্টে তাকিয়ে আকাশপানে।
দিকচক্রের বিষন্নরা করছে রাজত্ব,
আমাদের স্বপ্নের রাজমহলে।
প্রতিক্ষণে না পাওয়ার আকাঙ্ক্ষায়,
দীর্ঘ নিঃশ্বাসে শুধু তোমার উপস্থিতি।
নিঝুম দুপুরের হাহাকার বাতাসে,
শুধু আমার অসহ্য দহন জ্বালা।
বকুল তলায় একলা বসে গাঁথি,
তোমার নামের প্রেম মালা।
অনুগল্পের প্রতি লাইনে আজও খুঁজি,
তোমার নামের গল্প চরিত্র।
বাস্তবের রুঢ চক্ষুতে থামছে না অশ্রু বন্যা,
তেপান্তরের মাঠে শুধু স্পর্শহীন যন্ত্রণা।
নীলিমার গন্তব্যের আকাশে রোজ তারা উঠে,
নিয়মের বেড়াজালে তাই নক্ষত্র খসে।
জীবনের অবিচ্ছেদ্য রঙিন অংশে,
তাই স্মৃতির অ্যালবামে বিবর্ণ আমি।
তোমায় ছাড়া আমার জীবন বড্ড অগোছালো,
সফল জীবনের সব রং গেছে মুছে।

0 মন্তব্যসমূহ