দূরত্ব বহুদূর // জয়ীতা লস্কর

বলল দুরত্ব বহুদূর?
এইতো আমি তোমারই পাশে।
শুকনো রাতে বুকের পাশ দিয়ে বয়ে হাওয়ায় আমারই তো শ্বাসের ছোয়া বোঝনি তুমি?
কে বলল দূরত্ব বহুদূর?
এইতো আমি।
তোমার প্রতি গানের উদ্দেশ্য লক্ষ্যে,
তোমার প্রতি গানের অনূভুতির অন্তরালে আমারই তো ছোয়া।
কে বলল দূরত্ব বহুদূর?
এই তো আমি
অসংখ্য মুহূর্তের বেড়াজালে তোমায় আকড়ে ধরি,
একমুহূর্তের অসংখ্য বুক কাঁপানো ভালোবাসায় কাঁপিয়ে তুলি।
কে বলল দূরত্ব বহুদূর?
এই যে আমি।
তোমায় আমার মধ্যে গুলিয়ে মিলিয়ে রাখি,
স্পর্শকাতর মনকে তোমায় পাওয়ার আশায় দূরে রাখি।
কে বলল দূরত্ব বহুদূর
এই আছি আমি।
আমার প্রতি শব্দের অন্তরালে তোমায় লুকিয়ে রাখি,
আমার কবিতার উদ্দেশ্য  ও লক্ষ্যকে তোমার সাথে জড়িয়ে রাখি
এইতো আমি তোমার শ্বাসে লুকিয়ে আছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ