*৬ষ্ঠ ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা : ২০২৬*
*সভার কার্যবিবরণী*
*সাধারণ সভার তারিখ :* ০৯-১১-২০২৬
*স্থান :* জয়নগর, আগরতলা
*সভাপতিত্ব :* নিয়তি রায়বর্মন
*সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ :*
- *১.* ৬ষ্ঠ ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা ২০২৬, আগামী ১১ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
- *২.* সহ-সম্পাদক ও কোষাধ্যক্ষের স্বাক্ষরকারী (সিগনেটরি) ঠিক করে আগরতলা প্রধান কার্যালয়ে অ্যাকাউন্টের পাসবুকসহ দ্রুত পরিবর্তন করা হবে।
- *৩.* প্রত্যেক উপদেষ্টা যথাসাধ্য আর্থিক সহযোগিতা করবেন। স্পনসর, বিজ্ঞাপন অথবা কোনো আইটেম সরবরাহ করেও অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়াবেন।
- *৪.* সাধারণ সদস্যরা ২,০০০ টাকা করে কোষাধ্যক্ষের কাছে ৩০ নভেম্বর, ২০২৬-এর মধ্যে জমা দেবেন।
- *৫.* কার্যকরী কমিটির সদস্যরা ৫,০০০ টাকা করে কোষাধ্যক্ষের কাছে ৩০ নভেম্বর, ২০২৬-এর মধ্যে জমা দেবেন।
- *৬.* আমন্ত্রিত কার্যকরী কমিটির সদস্যরাও ৫,০০০ টাকা করে কোষাধ্যক্ষের কাছে ৩০ নভেম্বর, ২০২৬-এর মধ্যে জমা দেবেন।
- *৭.* প্রতিটি সাব-কমিটির কনভেনার কমিটির সদস্যদের কাছ থেকে সর্বতোভাবে সহযোগিতা নিয়ে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।
- *৮.* আগরতলার সকল প্রকাশক, লিটল ম্যাগাজিন, পত্র-পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়াকে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়ে আমন্ত্রণ জানাতে হবে। তাছাড়া আসাম, কলকাতা ও বাংলাদেশের কয়েকজনকেও আমন্ত্রণ জানানো হবে।
- *৯.* সারা ত্রিপুরার ১০০ জন কবি-সাহিত্যিকের কাছ থেকে অনুভূতি রেকর্ডিং করে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ব্যাপক প্রচার করতে হবে। এ বিষয়ে প্রত্যেক সদস্য কমপক্ষে ৫ জনের কাছ থেকে অনুভূতি রেকর্ডিং করে ফেসবুক ও অন্যান্য মাধ্যমে প্রচার করবেন।
- *১০.* প্রত্যেক সদস্য কমপক্ষে দুজনকে (০২) অগ্রিম বই বিক্রির কুপন হস্তান্তর করে লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলার স্টল থেকে বই কেনার জন্য অগ্রিম সংগ্রহ করবেন। কুপন সুমিতা দেব তৈরি করে গ্রুপে দেবেন। পিডিএফ প্রিন্ট করে সারা ত্রিপুরায় বিক্রির জন্য কুপন পৌঁছে দিতে হবে। বিক্রিত কুপন নিয়ে পাঠকরা যে কোনো স্টল থেকে কুপন জমা দিয়ে বই কিনবেন। এরপর প্রকাশনা মঞ্চ সংগৃহীত টাকা শেষ দিন সন্ধ্যায় সংশ্লিষ্ট স্টলকে তুলে দেবে।
- *১১.* বীরচন্দ্র লাইব্রেরি ও আগরতলা পুর নিগম লাইব্রেরিকে বই ক্রয় করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি পৌঁছে দিতে হবে।
- *১২.* উত্তরীয়, মোমেন্টো, মুখপত্র, ফ্লেক্স, চিঠিপত্র ও যাবতীয় প্রিন্টিং সংক্রান্ত কাজকর্ম সুমিতা দেব করে রাখবেন।
- *১৩.* আগরতলা বইমেলা : ২০২৭-এ প্রকাশনা মঞ্চের স্টল থাকবে। এ ক্ষেত্রে প্রত্যেক সদস্যের জন্য ৬০০ টাকা করে ধার্য করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর, ২০২৬-এর মধ্যে প্রত্যেকে কোষাধ্যক্ষের কাছে ৬০০ টাকা জমা দেবেন।
- *১৪.* আর কোনো সদস্য নিজ প্রকাশনা সংস্থা থেকে মেলায় স্টল দিতে ইচ্ছুক হলে ৩০ নভেম্বর, ২০২৬ তারিখের মধ্যে গ্রুপে জানাতে হবে। এখন পর্যন্ত সপ্তপর্ণা, স্রোত, খুমতৈয়া ও স্বরবর্ণ নিজ নিজ সংস্থা থেকে আগরতলা বইমেলায় স্টল দেওয়ার সম্মতি জানিয়েছেন।
- *১৫.* সুমিতা দেব, নিয়তি রায়বর্মন ও অমূল্য ভৌমিক এগিয়ে চল সংঘে গিয়ে আগামী ১১ ও ১২ ডিসেম্বর ৬ষ্ঠ ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলার তারিখ নিয়ে আলোচনা করে চূড়ান্ত করবেন।
0 মন্তব্যসমূহ