তোমাকে লেখা খোলা চিঠি|| তম্বী হালদার

তোমাকে লেখা খোলা চিঠি|| তম্বী হালদার 

আজ তোমাকে খোলা আকাশের নিচে চীৎকার করে ডাকতে ইচ্ছা করছে,,,,, বাবা। 
তুমি আমার বাবা নও  । কোনো কালে হবার সম্ভাবনা ও ছিল না। তবুও আমি ভেবে নেই। নানারকম ছাঁচে ফেলে তোমাকে নাড়তে চাড়তে  ইচ্ছা করে। জন্মে গেছি যখন বাপ বলে কেউ ছিল বা আছে। সিল ছাপ্পর মারা পরিচয়ের বাপ ও আছে। কে যে ঠিক কে ছিল বা আছে এখন আমরা সব ঘেঁটে গেছে। গোয়েন্দা লাগিয়ে তদন্ত করবো একসময় মনে খুব সাধ ছিল। তারপর কবে যেন উবে গেল। সেই লোকটার একটা ছবি নিয়ে নিজের মুখের সাথে মেলাই। আচ্ছা এই যে তুমি আমাকে বারবার চলন্ত বাস থেকে নামিয়ে দাও আমি বাবা মায়ের  নাম ভুলভাল বলি বলে। কি করবো ইচ্ছা করে। আমার সঙ্গে তোমার ঠিক কি সম্পর্ক ছিল বলো তো। এই যে এখন তোমাকে আমার বাবা ভাবতে ডাকতে ইচ্ছা করছে। হাত পা ছুঁড়ে কিছু নিয়ে একটা জেদ করতে ইচ্ছা করছে এটা কি শুধুই খেয়াল? জানো তুমি হলে আমার জীবনের সেই মধুসূদন দাদা যে কিনা সেই ছোটো বাচ্চাটাকে জঙ্গল পার করে পাঠশালায় পৌঁছে দিত।  বিশ্বাস এমনই  বস্তু। স্বয়ং ভগবান এসে জঙ্গল পার করে দিয়ে যেত রোজ। ঠিক যেমনটা তুমি ও আসো। আমার কল্পনার জগতের নানারকম সম্পর্কের রূপ ধরে। ঘ্যানঘ্যানে বায়না মেটাও। মৃদু ধমক ও দাও। আবার কখনো আদরে সোহাগে ভরিয়ে দাও। কতরকম উপহারে ভরে যায় আমার শূন্য ঝুলি। তোমাকে তো আমি কখনও আমার গুরুও মানি। তুমি না থাকলে এমন ভাবে পরমার্থের সন্ধান আর কে বা দিতে পারতো। ভালোবাসা এক কল্প বিলাস।  কি মোক্ষলাভ আছে আর আজ। সত্যিই তাই। কিন্তু তুমি যখন আমার বাবার জায়গা অধিকার করে নাও তখন তো কিছু মোক্ষলাভ থাকেই। চলন্ত বাস থেকে নামিয়ে দিয়ে বাবারাই তো একমাত্র ভাবতে পারে,,,, ঠিক ফিরতে পারলো তো,,, এই উৎকন্ঠা বাবাদের ছাড়া আর কার থাকে বলো। বুকে হাত রেখে আমার চোখে চোখ রেখে বলো তো এ ভাবনা কোনো দিন তোমার হয়নি?? 

        ইতি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ