গোবিন্দ ধর ও প্রতিদিন বাংলাভাষা স্রোত
সন্দীপ দত্ত
গোবিন্দ ধর খুব ছটপটে মানুষ।সে কখনোই স্থির থাকতে পারপ না।ত্রিপুরার কুমারঘাট থেকে স্রোত বলে একটি সাহিত্য কাগজ নিয়মিত করেন।স্রোত আসলে একটি সংগঠন।তাদের প্রকাশনা আছে।তাদের একটি লিটল ম্যাগাজিন লাইব্রেরি আছে। এই সবের মধ্যেই নানা কাজ করে চলে।তাদের সম্প্রতি দৈনিক বাংলাভাষা একটি অনলাইন পত্রিকা করতে চায়।যার নাম প্রতিদিন বাংলাভাষা স্রোত। এটা আগে সম্পাদনায় ছিলেন রূপন মজুমদার। প্রধান সম্পাদক গোবিন্দ ধর। বর্তমানে সম্পাদনা করেন গোবিন্দ ধর। আমি এই অনলাইন পত্রিকার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি।তবে অন পত্রিকার সাথে মুদ্রিত সংখ্যাও বের হবে এই আশ্বাস সম্পাদক দিয়েছেন। করোনা আবহে অনলাইন পত্রিকা ঠিক আছে। কিন্তু এটি তো সাময়িকভাবে।সাময়িকভাবে হলেও চলুক যতদিন না আমরা স্থির ভাবে স্থির আবহে বসবাস করতে পারি।
0 মন্তব্যসমূহ