সোনাঝুরি খোয়াই হাটের কবিতা
সম্পাদনা
গোবিন্দ ধর
কথাপৃষ্টা
একটি বৃক্ষের নাম সোনাঝুরি।
মাটি ক্ষয়ে যেতে যেতে খোয়াই।
অগ্নিমিত্রা পাণ্ডা , শান্তিনিকেতন থেকে বললেন:
মাটি ক্ষয়ে ক্ষয়ে যে প্রান্তর সৃষ্টি হয়েছে তাকে বলা হয় খোয়াই । যারা শান্তিনিকেতনে থাকেন বা কখনো এসেছেন তারা দেখে থাকবেন । অনেকেই এখন যে হাট বসে সেখানে খেয়াল করলে এই সোনাঝুরি গাছ দেখতে পাবেন ।
এছাড়া এই গাছ খোয়াই ও শান্তিনিকেতনের অন্যান্য স্থানেও অনেক দেখতে পাওয়া যায় ।
আমরা স্রোত সাহিত্য পরিবার সোনাঝুরি খোয়াই হাটে কবিতা উৎসব উদযাপন করতে চাই কবিতীর্থ একবার ছুঁয়ে দেখার আনন্দে। শান্তিনিকেতন আমাদের নিকট কবিতার তীর্থ।সাহিত্যের দিগন্ত। আমাদের হৃদয়ে কবির চরণধূলি লাগিয়ে রাঙাতে চাই কবিতার উর্বরভূমি।যেই আয়োজন তখনই পরিকল্পনার ভুত চাপে ঘাঢ়ে একটি এক লাইনের কবিতা সংকলন হোক।আমাদের ভাবনার সাথে একাত্ম অনুভব যাদের তাদেরই কয়েকজন দিলেন এক পংক্তির কবিতা।আমরা সবগুলো একত্রে করেছি।অধিকাংশই এক পংক্তির নয়।সেগুলো আমাদের নির্বাচিত সোনাঝুরি খোয়াইয়ের কবিতা সংকলনে আমরা রাখতে পারবো না।কিছুদিনের মধ্যে সম্পাদনায় বসবো।আপাতত সকলের অবগতির জন্য এই গ্রুপে আবার সব কটি কবিতাই আমরা পোস্ট করলাম।যাদের এক পংক্তির কবিতা এখানে একত্রিত হলো তাদের থেকে নির্বাচন করা হবে সংকলনটি।এখনো যাদের কবিতাগুলো এক পংক্তির নয় সে সকল কবিরা পুনরায় এ মাসের মধ্যে দিন কেবল একটি এক পংক্তির কবিতা।আমাদের নির্বাচনে আপনিও সংকলিত হোন চাই।আমন্ত্রণ রইলো।
★কথা
অরুণকুমার চক্রবর্তী
যে কথা বলোনি গত বছর,
আজ সোনাঝুরির হাটে,
তা শুনতে চাইছি, বলবে কি, পায়ে পায়ে ভেঙে পড়ছে হাজার আদিরমণীর ছন্দের ঢেউ, গানে গানে কাঁপছে গাছেদের পাতা, ধুলোর ডানায় ডানায় উড়ছে ব্যক্ত বৃন্দাবন, ইচ্ছে হোলো বোলো
যা বলনি গত বছর....
★শনিবারের হাট
অশোকানন্দ রায়বর্ধন
শনিবারের হাটের মাঝে মাদলনাচ আর আদিবাসী অলংকারের ছায়ায় আশ্রয় রবিঠাকুরের আলখাল্লা উড়ে যায় পলাশ মহুয়ার বন পেরিয়ে বিশ্বশান্তির অরণ্যে ।
★সোনাঝুরি
গোবিন্দ ধর
একটি বৃক্ষের নাম সোনাঝুরি।
মাটি ক্ষয়ে যেতে যেতে খোয়াই।
★খোয়াই হাট
গোবিন্দ ধর
খোয়াই হাটে বিকোয় কত সুখের নাকছাবি।
★খোয়াই
গোবিন্দ ধর
খোয়াই হাটে বিকোয় হৃদয়ের সোনাঝুরি।
★অন্তরমেলা
সনজিৎ বণিক
সোনাঝুরি খোয়াই হাট শাব্দিক ও কাব্য পাঠ।
★ভালোবাসা
কৌস্তুভ দে সরকার
হৃদয়ের খুব কাছে সোনাঝুরি, আমি তাকে কোন হাটে খোয়াই!
★জীবন
কৌস্তুভ দে সরকার
খোয়াইয়ের হাটে, সোনার ঝুরি কোন ইঁদুরে কাটে!
★প্রেম
কৌস্তুভ দে সরকার
চল গোরি, তোকে নিয়ে যাবো খোয়াইয়ের হাট আর সোনাঝুরি।
★সোনাঝুরি
ড.দেবব্রত দেবরায়
হৃদয় ছোঁয়া সোনাঝুরি তোমায় ভালোবাসি ,
গুরুদেব এর ছোঁয়া পাই তাই তো ছুটে আসি ।
★মনের মণি
কৃষ্ণকুসুম পাল
সোনাঝুরি সোনাঝুরি মনের মণি
পাগল আমি বলবো কথা দিন গনি।
★খোলা আকাশ
দীপান্বিতা সেনগুপ্ত
সোনাঝুরি সোনাঝুরি/কাব্যপ্রেমী পসারিরা বসেছে নিয়ে আজ তোমার হাটে । কবিতার ফুলঝুরি।
★সোনাঝুরি
ড.আরমেদা আহমেদ
সোনাঝুরি খোয়াইতে বসন্ত উৎসবের রং মেখে মেখে খুঁজে বেড়াই তোমাকে।
★কবিতার হাট
আশীষ ঘোষ
যে হাটে কবিতার বিকিকিনি তার নাম সোনাঝুরি ।
★পদাবলি
আশীষ ঘোষ
সোনাঝুরি সোনাঝুরি তোমার বুকে লেখা জীবন পদাবলি ।
★সোনাঝুরি
আশীষ ঘোষ
সোনাঝুরি মনচুরি কবিতায় কানাকানি।
★সোনার মঞ্জরী
আশীষ ঘোষ
আকাশমনি সোনার বরণ রূপ দেখে মুগ্ধ কবি দিলেন নাম সোনাঝুরি ।
★কাব্যমালা
মিতা বন্দ্যোপাধ্যায়
ওগো সোনাঝুরি ,খোয়াই হাটে , কাব্য মালায়,কি ,সুন্দর সাজবে তুমি ।
★মন রঙ
প্রাণজি বসাক
মনের রঙে রঙিন সোনাঝুরি চলবে কবিতার ফুলঝুরি।
★সোনাঝুরি
মুকুল রায়
মাদলের বোল, নৃত্যদোলা,শরীর-মূদ্রা,
সংগীতময় রিনিঝিনি স্বপ্নচুড়ি!সোনাঝুড়ি!
★মন হারাবো
দেবাশীষ ঘোষ
মন হারাবো বলে এলেম খোয়াই বনে
ফিরে যাব হরেক রকম স্মৃতি মনে নিয়ে।
★খোয়াই
অনিন্দিতা মোদক
সোনাঝুরিতে মাদলের তালে বোলে লাইচবো।
★খোয়াই হাট
ক্রইরী মগ চৌধুরী
সোনাঝুরি খোয়াই হাটে কাব্যের সম্ভার।
★সোনাঝুরিতে
শ্যামলকান্তি দে
ধামসা মাদল ধ্বনি তোলে, ধিন ধিতাং ধিধিতাং বোলে ৷
★সোনাঝুরি
জয়শ্রী ভট্টাচার্য
সোনাঝুরি কাব্যকথা খুশির হাতছানি।
★খোয়াই হাটে
সুদেষ্ণা সিনহা
খোয়াই হাটে সোনাঝুরি,মরদ হামার সাথে লো,মরদ লিয়ে লাচব হামি দেখিস যদি আসিস লো।
★তোমার প্রেমে
জহর দেবনাথ
সোনাঝুরি আমি যে তোমার প্রেমে মাতোয়ারা
★সোনাঝুরি
সুপর্ণা মজুমদার
সোনাঝুরির মাটির পথে হাজার কবিতা,
বন পলাশির রং মাখিয়ে সদ্য পরিনিতা।
★সোনাঝুরি,খোয়াই ও একটি কবিতা
ড .অগ্নিমিত্রা পাণ্ডা
বন জোৎস্নায় ডুব দিয়েছে সোনাঝুরি প্রান্তর ,
খোয়াই যেন মৌন তপস্বী।
★চাঁদের হাট
সবিতা দেবনাথ
উজান স্রোতে মিলে-মিশে একাকার শান্তিনিকেতনের চাঁদের হাট!
★সোনাঝুড়ি
রীতা চট্টোপাধ্যায়
কুটির শিল্পের সম্ভারে সোনাঝুরি সাজে,
বাউল গান আর সাঁওতাল নাচে মনের বীণা বাজে।
★শান্তিনিকেতন
শতাব্দী মজুমদার সাহু,
সোনাঝুরি একটি গাছের নাম।
মাটি ক্ষয়ে সৃষ্ট খোয়াই।
★সোনাঝুরি
মধুবসন্ত ঘোষ
'সোনাঝুরি' নামে মন করে উচাটন,
ভাবি শুধু যাবো কবে সেখানে কখন।
★সোনাঝুরি
নন্দিত ভট্টাচার্য্য
খোয়াইয়ের সোনাঝুরি
করেছে যে মনচুরি।
★সুন্দরী সোনাঝুরি
রীতা চট্টোপাধ্যায়
আকাশমণি সোনাঝুরি, তুমি ভীষণ সুন্দরী।
★সোনাঝুড়ির হাটে
রীতা চট্টোপাধ্যায়
কুটীর শিল্পের কাজে, সোনাঝুরি সাজে।
★খোয়াই
রীতা চট্টোপাধ্যায়
সোনাঝুরির খোয়াইএ মন যায় হারিয়ে।
★সোনাঝুরি
শুভ্রা সাহা।
কবিতার খেলা নিয়ে কবিরা সব মাঠে।
যেন বিশ্ববীণা বাজে সোনাঝুরির হাটে।
★সোনাঝুরি ও খোয়াই
মধুবসন্ত ঘোষ
সোনাঝুরি ও খোয়াই মন টানে যেতে চাই।
★সোনাঝুরি
অনিতা ভট্টাচার্য
সোনাঝুরি করেছে আমার মন চুরি ৷
★ ইচ্ছে
উৎপলা গোস্বামী মুখার্জী
সোনাঝুরির বনে মিলব কবির সাথে।
★সোনাঝুরি
সোমা চক্রবর্তী
সোনাঝুরি বাউল মেলা সবুজ গেরুয়ায়
প্রকৃতির রূপের মেলা আমি হই মন পাগলা
★সোনাঝুরি
গোপাল বিশ্বাস
সোনাঝুরি তুমি আমাকে খুন করেছো
তাই তোমাকে এতো ভালোবাসি।
★সোনাঝুরি হাট
দেবাঞ্জনা সেন
হাতে হাত রেখে দেখা সেই সবুজ মাঠে
অপূর্ব সেই সোনাঝুরি খোয়াই হাট।
★খোয়াই হাট
রীতা পাল
কবিতার টানে ঘুরি সোনাঝুরি খোয়াই।
★সোনাঝুরি
পুষ্পিতা চট্টোপাধ্যায়
মাদলের তালে নাচে সোনাঝুরি হাট।
সোনাঝুরি
হারাধন বৈরাগী
খোয়াই-বুকের ক্ষত সাঁওতাল-রমনীর মতো/
ফি-বছর ঢেকে দেয় সোনাঝুরি-ফুল !/
উল্লাস
শাশ্বতী দাস
সোনাঝুরির রাবরি মিঠাই,বাউল সুরে মাতাল খোয়াই
0 মন্তব্যসমূহ