প্রথমবারের মতো হচ্ছে
স্রোত আয়োজিত
ত্রিপুরা অনলাইন বইমেলা :২০২০
আগরতলা :০৮:১১:২০২০-আগামী ১লা ডিসেম্বর থেকে ৩১ শে ডিসেম্বর ২০২০ ত্রিপুরায় প্রথমবারের মতো হচ্ছে অনলাইন বইমেলা আয়োজক স্রোত।অনলাইন এই বইমেলা উদ্বোধন করবেন
উপমহাদেশের অহংকার কথাসাহিত্যিক সেলিনা হোসেন মহোদয়া। প্রধান অতিথি
ড. আআমস আরেফিন সিদ্দিক
সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়,
বিশেষ অতিথি
বেলায়েত হোসেন
বাচিক শিল্পী, প্রশিক্ষক ও লেখক।
দায়বদ্ধতা সৃজনশীলতা সাংস্কৃতিক আদান প্রদান ও পাঠক তৈরী করতে এই বইমেলা সময়ের সাথে তার রূপ পাল্টে অনলাইনে নানাভাবে প্রতিদিন লেখক প্রকাশকের সহযোগিতায় লেখকদের বইগুলোর প্রচ্ছদ লেখক পরিচিতি বইয়ের সংক্ষিপ্ত পরিচয়সহ প্রচার করা হবে। পাঠক যে কোন বই ক্রয় করতে চাইলে অগ্রীম বুকিং করবেন।আয়োজক স্রোত প্রকাশনা পাঠকের নির্দিষ্ট ঠিকানায় ৩০% ডিসকাউন্ট দিয়ে বইটি যথাসময়ে পাঠিয়ে দেওয়া হবে।পাঠক ঘরে বসে পছন্দ মতো বইটি সংগ্রহ করবেন উপযুক্ত ছাড়ের সুযোগসহ।চলবে নিয়মিত আবৃত্তি সংগীত ও নৃত্য পরিবেশনা।ত্রিপুরায় প্রথমবারের মতো এই বইমেলার আয়োজন তথাপিও লেখক পাঠক ও প্রকাশকদের মধ্যে সাড়া পেয়ে স্রোত প্রকাশনার প্রকাশক সুমিতা পাল ধর আপ্লুত।উক্ত বইমেলার অতিথি হিসেবে বক্তব্য রেকডিং করে পাঠানোর মতামত দিয়েছেন ৫০ জনের উপর কবি সাহিত্যিক।দীর্ঘ সময় ধরে করোনা পরিস্থিতি চলায় লেখক পাঠকের যৌথ আলাপ আলোচনা প্রায় বন্ধ। এই অবস্থায় অনলাইন বইমেলা চলাকালীন পাঠক মতামত দিতে পারবেন।লেখক আগামী পরিকল্পনা বলবেন।এতে সময়োপযোগী এই বইমেলা আমাদের দূরে দূরে থেকেও একসূত্রে গাঁথার এক পরিবেশের সৃষ্টি হবে।পাঠক লেখক ও প্রকাশকের এই আনন্দময় সাংস্কৃতিক বিকাশকে কেন্দ্র করে ইতিমধ্যেই অনলাইনে ফেইসবুকে ও হোয়াটসঅ্যাপেও চলছে জোর আলোচনা।সমগ্র অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন সম্মতি দিয়েছেন উদয় শংকর ভট্টাচার্য, বল্লরী সেন,ঈশা দেব পাল,তপন বাগচী, বীরেন মুখার্জী,মনিরুল মনির,সোমা লাহিড়ী মল্লিক, বেলায়েত হোসেন, গীতশ্রী ভৌমিক, বিজন বোস,মৃত্তিকা চাকমা,প্রগতি খাসী,অদিতি তাঁতী,রীতা গোয়ালা,নিয়তি রায়বর্মণ,লুৎফর চৌধুরী,নূরুন্নাহার শিরীন,লিপিকা সরকার,সন্দীপ সাহু, কাজী নিনারা বেগম,বর্ণশ্রী বকসী,সোনালী চক্রবর্তী, মজনুর রহমান,সুশান্ত নন্দী, মৃধা আলাউদ্দিন, ডক্টর শ্যামোৎপল বিশ্বাস, পল্লব সেনগুপ্ত, রতন আচার্য,সপ্তদ্বীপা অধিকারী, রমজান বিন মোজাম্মেল,শ্যামলকান্তি দে,জহরলাল দাস,,প্রগতি মজুমদার,শরিফুজ্জামান পল,তুষারকান্তি সাহা, অনির্বাণ দত্তসহ আরো অনেক কবি সাহিত্যিকবৃন্দো।আবৃত্তি ও সংগীত পরিবেশন করবেন অজপা চৌধুরী, ছবি ধর,গীতশ্রী ভৌমিক,অনিন্দিতা মোদক,বি এম হারিসসহ অনেকেই।
0 মন্তব্যসমূহ