স্মৃতি কথা
গোপেশ সূত্রধর
কত দিন গেছে বিপ্লবে আর কত রাত গেছে শৈশবের ,
রেখেছে হিসেব জারুল গাছটি আজও
তার বুকেজড়ায়ে!
কলেজ কালের বেড়ে ওঠা আর নিবিড় আলাপ অন্তরে,
শিউলি ফুলের গন্ধেভেজাআগমনীগান
রংধরে।
ভোরের আলোয় শালুক ফুলে চমকায় হিরের কনা,
আমলকি তলায় ফেলে আসা সেই নিত্য আনাগোনা।
স্নিগ্ধ সকাল সুমিষ্টতাছড়ায় চারিপাশে
কত কবিতা,
এতি ওতি চাই যেদিক তাকাই
সবি আজ ছবি তা।
বিকেল বেলায় ধানের সুবাসে কত
সোনারোধ খেলে ,
গঙ্গা ফড়িং ডানা মেলে ধরে
সোনা রংমেখে নিলে।
শৈশবের বাঁধা পেরিয়ে এসেছিনু
কৈশোর ডাকে ঐ ,
দিকে দিকে আজ নতুন বারতা
শুনিতে উদগ্রীব রই।
চোখে ফোটে উঠে দিগ্বিজয়ী হ্রেষা ,
কে কার বস্য মানিনা ,;
দিতে বলিদান অকাতরে প্রাণ,
বিপদের ভয় জানিনা।
ইচ্ছে করে চুরমার করি সব
ব্যবধান যত নষ্টামি।
শেষ হলে পাঠ ধীরে ধীরে গতি
যাতা কল দেয় হাতছানি ।
মাটির প্রদীপ শিখা সম জ্বলে
কখনও উজল কখনও ম্লান,
ফিরে ফিরে যাই পেছন তাকাই
আপনি রচি আপনার গান।।
0 মন্তব্যসমূহ