দুগগা মাকে লুটিশ দিল্যম // অরুণ কুমার চক্রবর্তী

লাল পাহাড়ের দেশে যাবো গানের প্রখ্যাত কথাকার কবি অরুণকুমার চক্রবর্তী। তিনি সাধনায় কবিতায় সঙ্গীতের কথাগুলো লোক আঙ্গীকে পাঠক ও শ্রোতাদের মর্মে পাঠিয়ে দিতে যাদুকর।



দুগগা মাকে লুটিশ দিল্যম
অরুণ কুমার চক্রবর্তী 

অ মা, অ দুগগা মা গ'
তুকে দুটা মনের ক্থা বলি
মুদের  গেরোস্থঘরকে লাচ্ছ্যে বেদম কলি ,
জগৎ  জুড়ে ইদিকউদিক রক্ত  হোলি খেলা
কাড়ার পারা অসুরগুলান দাপাইছে দমে মেলা,
বিটাবিটি নুনানুনি টিভির দিকে মন
ভজঅগটঅ কালের গতি 
বাপমাগুলার বড়অ জ্বালা কী কইরে ইখন,
দশ দেবতা দশ অস্তর দিলেক
মা-গ''  তুয়ার রানীর পারা সাজ ,
সেই কবে থেকেন  দাঁড়ায়ে  আছিস￰
যেনে নাইকো কুনো কাজ ,
ঘরকে অসুর বারকে  অসুর পেরান রাখখা দায় 
তুয়ার বিটাবিটি লিয়ে মা-গ'  দাঁড়ায়ে আছিস ঠায়  , ইবার অসুরগুলান নিধন করঅ 
শত্তুর মুখে ছাই,
কেনে তুয়ার অস্তরগুলান কুনো কাজে লাইগছে নাই ??
মা-গ'  ইবার আসল অস্তর ধরঅ , দয়া  করঅ,
মা গ', অসুর মারঅ , অসুর মারঅ
তুয়ায় গড় করি 
মুদের গেরোঘর রাখখঅ আলো করি......

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ