ত্রিপুরার মগ জনজাতির ইতিহাস ও সংস্কৃতি // হারাধন বৈরাগী



আলোচনা:হারাধন বৈরাগী

ত্রিপুরা রাজ্যের ঊনিশটি জনজাতির মধ্যে মগ জনজাতি মঙ্গোলীয় মহাজাতির অন্তর্গত একটি ক্ষুদ্র জনসমাজ।ত্রিপুরায় এদের মগ বলা হলেও বাংলাদেশে এরা মারমা ও রাখাইন নামে পরিচিত ।অত্যন্ত আত্মমুখী এই জনগোষ্ঠী নিজেদের গূঢ় জীবন কথা প্রকাশে অনীহা বশত এদের সম্পর্কে খুব বেশী জানা যায় না।তবু ত্রিপুরার বিশিষ্ট কবি ও প্রবন্ধকার অশোকানন্দ রায় বর্ধন কঠোর পরিশ্রম ও অধ্যবসায় নিয়ে একরকম গবেষণাধর্মী তাঁর এই গ্রন্থ "ত্রিপুরার মগজনজাতির ইতিহাস ও সংস্কৃতি"আমাদের এই জনগোষ্ঠী সম্পর্কে করে পুলসিজ আলোকপাত ।আত্ম প্রকাশ বিমুখ এই জনগোষ্ঠী সম্পর্কে এক ধারণাক্রম ও একটি পূর্নাঙ্গ 
তথ্য তুলে ধরার জন্য তিনি এই গ্রন্থে সংযোজন করেছেন এই নৃগোষ্ঠী সম্পর্কে বিভিন্ন প্রথিতযশা গবেষকদের আরও কিছু বিশিষ্ট গদ্য ।
                    প্রকাশক-স্রোতপ্রকাশনা
হালাইমুড়া কুমারঘাট ঊনকোটি ত্রিপুরা
যোগাযোগ -9436167231মূল্য-330টাকা
email:srot gobinda@rediffmail. com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ