স্বাধীনতা সংখ্যা


প্রবীর ভৌমিক

নতুন লড়াই 


নতুন করে লড়তে হবে

স্বাধীনতার লড়াই,

এবার শত্রু বিভীষণ যত

বল কেন তারে ডরাই?

বন্দি করে স্বাধীনতা তারা

কেড়ে নেয় অধিকার,

গরীব মানুষ পরাধীন কেন

দেশ বল তবে কার?

সাম‍্যের দেশ ছিল স্বদেশ

কেন ভেদাভেদ তবে?

নতুন লড়াই জিততে হবে

আয় ছুটে আয় সবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ