স্রোত // দেবাশ্রিতা চৌধুরী



দেবাশ্রিতা চৌধুরী 

স্রোত 


অবিমিশ্র এক স্রোতের ধারা 

বয়ে চলে ভূত ভবিষ্যৎ বর্তমান 

নিয়ে চলমানতার প্রকোষ্ঠে

প্রতিকূলে ফেরানোর অপারগতার

কথা ক্ষুদ্র অণুটিও জানে


এই স্রোতের মিলনের কোন পথ নেই 

নদীর মতোই নিরবচ্ছিন্ন তার চলা

জন্ম মৃত্যু সুখ দুঃখের মালা

গাঁথে অবিরাম


সে সময়ের স্রোত যার নেই কোনো অস্তিত্ব 

আছে শুধু নিরবচ্ছিন্ন চলমানতার প্রবাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ