কবিগুরু স্মরণে // মাওলানা মহবুবুর রহমান

 

কবিগুরু স্মরণে

মাওলানা মহবুবুর রহমান


তুমি কবি দীপ্ত রবি
অকপটচন্দ্র ভাস্কর
সবার হৃদে তব ছবি
মরেও তুমি চির অমর। 


মশি হাতে বসে আমি
ভাবছি শুধু  নিরন্তর
কী লিখব জলকণা হয়ে
তুমি যে জ্ঞানের সাগর ৷


রবীন্দ্রনাথ নামটি তব
ভানুসিংহ ঠাকুর
বিশ্বখ্যাত সৃজন সব
জ্ঞানসুধা ভরপুর।


সংগীত,প্রবন্ধ নাট্য,কলা
হরেক প্রতিভার মিলনমেলা
হৃদয়স্পর্শী কথামালা
যায়না কভু তোমায় ভুলা।
 
ভারত-বাংলার জাতীয় সংগীত
তোমারই সুধার স্ফূরণ
কলির টানে মন যে পুলকিত
হে নবীন কিশোর শর্মন। 


বিশ্ববিজয়ী সাহিত্যক তুমি
গীতাঞ্জলিতে নোবেল জয়।
শত সুধার তুমি চারণভূমি
বাঙালির হৃদে তব নীলয়। 


স্বীয় কীর্তিতে অমর তুমি
বিশ্ববাঙালির গৌরব
তব ছুঁয়ায় ধন্য ভারত ভূমি
বিশ্বে ছড়ালো সৌরভ। 


আজ ২২শে শ্রাবণে,
তব প্রয়াণ স্মরণে,
বিশ্ব বাঙালি ব্যথিত
শ্রদ্ধা-প্রীতি যাঁচে,
লুটায় তব চরণে,
বিরহ জ্বালা প্রোথিত। 
ছন্দমালার শেষ পানে
তব কলি তোমার সনে-
"তোমার কীর্তির চেয়ে
তুমি যে মহৎ
তাই তব জীবন রথ
পশ্চাতে ফেলিয়া যায়
কীর্তিরে তোমার
বারংবারই তাই
চিহ্ন তব পড়ে আছে
তুমি হেথা নাই " ৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ