প্রভাতী // অর্চনা সিংহ

আজি হৃদয়ে আমার কাহারো পর
ঔ লেগেছে।
মুক্ত বাতায়নে আজি
হৃদয়ের দুয়ার খুলেছে।
আজি প্রভাতে হেরিনু
হৃয়ের আখি খুলিয়া
সোনালী কিরণে মুক্তো
পড়িছে ঝরিয়া।
আকুল হৃদয়ে জিগিছে ব্যকুল শিহরণ।
অন্তপুরে কাহার বাঁশির
করুণ বোধন
ছন্দহীন বীণার ঝংকারে
দিগন্তে ডাকিছে মরে।
আজি হৃদয় আমার
খেলিছে কাহারো সাথে,
সকলি সপন সম
যেমন নিশিথ রাতে।।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ