বৈশাখ এলো রে // সোমা লাহিড়ী মল্লিক

 এলো আজ বৈশাখ এলো রে
তপ্ত তপন দিকে দিকে ছায়ে রে,
খেয়ালী পাখি আজ পেয়েছে ছাড়া
আমের বনে তাই আত্মহারা,
বন বীথিকায় আজ লাগল দোলা
গেয়ে যায় সে এক আত্মভোলা,
আম জাম কাঠালের রসের ভারে
সাত সকালে ডেকে যায় কে যে কারে!
গান গেয়ে যায় পাখি সে কোন দিনে
রাখাল বাজায় বাঁশি মধুর বীণে,
খরবায়ু বয়ে যায় দিকে দিকে
ডাকে তৃষ্ণা কাতর এই পরাণটিকে
নববর্ষের এই তপ্ত দিনে আয়
হাতে হাতে মালা গাঁথি ডালা সাজায়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ