হ্যাঁ, আমি নারী,
শুধু মাতৃত্বের ভূমিকায়
কন্যার ভূমিকায়
বোনের ভূমিকায়
নেই কোনো আত্ম পরিচিতির বালাই
নেই কোনো নিজের ইচ্ছার পরিতৃপ্তির
নেই কোনো কোনো স্বাধীনতার বালাই
আছে শুধু একটাই পরিচয়
আমি নারী
মহিয়ষী নারী
আমার হৃদয়ের ভয়ের কম্পন নাই
অবসর প্রাপ্তির বালাই নাই;
হ্যাঁ আমি নারী
আমার ভাগ্য আছে
একরাশ ,শোষণ, পীড়ন, ধর্ষণ, অত্যাচার অবিচার
তবু তো চুপ
তবু তো নিশ্চুপ
তবে হে বিশ্ববিধাতা
আর পারছিনা বইতে এ ব্যাথ্যা
হ্যাঁ তবু ও বলব
আমি সেই নারী
যে অনাদিকাল ধরে নির্মম কারাঘাতের
সহ্যকারী।

0 মন্তব্যসমূহ