দাগ
গোপালচন্দ্র দাস
এক যে ছিলো ব্রজেন দাস
শ্যামার চরে বাড়ি
আদতে সে নাও চালাতো
হাওড় দিতো পাড়ি।
হানাদাররা মারলো গুলি
ভাসলো ব্রজ জলে
কুলসুম দেখে ঘরে নিলো
সেদিন বুঝি ছলে।
পাক্সেনারা আসলো তেড়ে
চুলের মুঠি ধরে
একেক করে মারলো গুলি
লুটিয়ে সবাই পড়ে।
যন্ত্রণা আর সইবে কতো
ভাগতে সবে চায়
এভাবে আর কাঁদবে কতো
হাজার লক্ষ মা'য়।
পা ধরে যে কাঁদে কুলসুম
সুবেদারকে কয়
এ গাওটায় হিন্দু জনাব
সাম্প্রদায়িক নয়।
নয়টি মাস যুদ্ধ করে
স্বাধীন হলো দেশ
ত্রিশ লক্ষ শহীদ হলো
মায়ের এলো কেশ।
শরীর তারা কামড়ে খেলো
বাজলো জোড়ে ঢাক
কুলসুম'রা খারাপ মেয়ে
সমাজ দিলো দাগ।
গোপালচন্দ্র দাস
এক যে ছিলো ব্রজেন দাস
শ্যামার চরে বাড়ি
আদতে সে নাও চালাতো
হাওড় দিতো পাড়ি।
হানাদাররা মারলো গুলি
ভাসলো ব্রজ জলে
কুলসুম দেখে ঘরে নিলো
সেদিন বুঝি ছলে।
পাক্সেনারা আসলো তেড়ে
চুলের মুঠি ধরে
একেক করে মারলো গুলি
লুটিয়ে সবাই পড়ে।
যন্ত্রণা আর সইবে কতো
ভাগতে সবে চায়
এভাবে আর কাঁদবে কতো
হাজার লক্ষ মা'য়।
পা ধরে যে কাঁদে কুলসুম
সুবেদারকে কয়
এ গাওটায় হিন্দু জনাব
সাম্প্রদায়িক নয়।
নয়টি মাস যুদ্ধ করে
স্বাধীন হলো দেশ
ত্রিশ লক্ষ শহীদ হলো
মায়ের এলো কেশ।
শরীর তারা কামড়ে খেলো
বাজলো জোড়ে ঢাক
কুলসুম'রা খারাপ মেয়ে
সমাজ দিলো দাগ।

0 মন্তব্যসমূহ