লাশ নিয়ে কত কবিতা হতে পারে
ছিন্নভিন্ন লাশ
বেয়নেটের খোঁচায়
রেলের চাকায়
কিংবা ধর্ষণের পর
টুকরো টুকরো
মৃত্যুর কত রূপ হতে পারে
ভাইরাসের ছোবলে
খিদেতে তেষ্টায়
বাড়ি ফেরার রাস্তায়
এসব নিয়ে কবিতা হতেই পারে
সব শব্দের গায়েই যখন
মৃত্যু গন্ধ
তবু এই হিমশীতল অনুভবের নিচে
কিছু বেঁচে যাওয়া শব্দের খড়কুটো
এখনও
আগুন জ্বেলে আছে ।

ছিন্নভিন্ন লাশ
বেয়নেটের খোঁচায়
রেলের চাকায়
কিংবা ধর্ষণের পর
টুকরো টুকরো
মৃত্যুর কত রূপ হতে পারে
ভাইরাসের ছোবলে
খিদেতে তেষ্টায়
বাড়ি ফেরার রাস্তায়
এসব নিয়ে কবিতা হতেই পারে
সব শব্দের গায়েই যখন
মৃত্যু গন্ধ
তবু এই হিমশীতল অনুভবের নিচে
কিছু বেঁচে যাওয়া শব্দের খড়কুটো
এখনও
আগুন জ্বেলে আছে ।

0 মন্তব্যসমূহ