স্পর্শ // লিসা বিশ্বাস
হঠাৎ বৃষ্টি, চিত্ত চঞ্চল,
এই স্নিগ্ধতা,
এই সোঁদা গন্ধ,
পাগল করে যায় ছন্দ।
পাতার বক্ষে বৃষ্টি বিন্দু ,
অদূরে আবদার করে ,
ক্ষনিক তবু জড়িয়ে ধরে,
আলতো ছোঁয়ায় প্রেমের গন্ধ ভরে।
মাতাল করে কবি চিত্ত,
সোহাগ ভোলে দ্বন্দ্ব,
টেনে নিয়ে যায় মনকে,
না পাওয়া ছোঁয়ায় উন্মত্ত হতে।
উন্মাদ মন সারা শরীরে মেখে ফেলে,
অন্য কারোর গন্ধ,
বৃষ্টি ছুঁতে থাকে দেহ,
আর মন ভিজে যায় অন্য স্পর্শে।
হঠাৎ বৃষ্টি, চিত্ত চঞ্চল,
এই স্নিগ্ধতা,
এই সোঁদা গন্ধ,
পাগল করে যায় ছন্দ।
পাতার বক্ষে বৃষ্টি বিন্দু ,
অদূরে আবদার করে ,
ক্ষনিক তবু জড়িয়ে ধরে,
আলতো ছোঁয়ায় প্রেমের গন্ধ ভরে।
মাতাল করে কবি চিত্ত,
সোহাগ ভোলে দ্বন্দ্ব,
টেনে নিয়ে যায় মনকে,
না পাওয়া ছোঁয়ায় উন্মত্ত হতে।
উন্মাদ মন সারা শরীরে মেখে ফেলে,
অন্য কারোর গন্ধ,
বৃষ্টি ছুঁতে থাকে দেহ,
আর মন ভিজে যায় অন্য স্পর্শে।

0 মন্তব্যসমূহ