কি দুঃসাহস!
হিজল নিয়ে কবিতা
আসলে হিজল তো দেখা যায়
জীবনান্দের কবিতা ছুঁয়ে
হিজল তো চেনা যায়
অচেনাতে মিশে গিয়ে
হিজল তো সেখানেই
যেখানে আমি আর আমার বিষন্নতা
মুখোমুখি কথা বলি
গোধুলির শেষ আলোয়
জীবনের সমস্ত না পাওয়াকে
যখন টের পাই
আমার উঠোনের
সিম আর লাউগাছ মুছে
হিজল বন হয়।
হিজলবন পদ্মশ্রী মজুমদার

0 মন্তব্যসমূহ